Join us on a journey of learning and growth,Turn on "DESKTOP MODE" for more options and better experience.
২০১৬ সাল থেকে আমাদের গ্রুপের যাত্রা শুরু হয়েছে। এই গ্রুপের মাধ্যমে আপনারা বিপিটি বা ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (নিটোর) সাবজেক্ট সম্পর্কে জানতে পারবেন। ফিজিওথেরাপি ডাক্তার হিসেবে ক্যারিয়ার বাছাই করতে এই গ্রুপটি আপনার সিদ্ধান্তকে আরো বেগবান করবে। গ্রুপটি নিটোরের বিপিটি পাশকৃত এবং অধ্যয়নরত শিক্ষার্থী কর্তৃক পরিচালিত হয়ে থাকে। এই গ্রুপটি নিটোরের প্রথম এবং একমাত্র গ্রুপ, যার মাধ্যমে আপনারা অথেনটিক নিউজ পেয়ে থাকবেন।
Our teachers are experts in their fields, bringing a wealth of knowledge and prepare a student for NITOR admission test
We offer a broad range of courses and programs, ensuring that every student can find their path to success
Partha Kumar. Sarkar
Admin
I feel proud to be a part of NITOR bpt admission help desk
M Haris Aster
Admin
Email Address:nitorphysiotherapy@gmail.com
Phone:01515688867
BPT এর ফুল ফ্রম হল Bachelor of Physiotherapy.
বিপিটি সাবজেক্ট পড়ানো হয় NITOR এ। এটি একটি পাঁচ বছর মেয়াদি কোর্স।
BPT হল MBBS & BDS এর মতই আরেকটি মেডিকেল কোর্স।
বাত, ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইঞ্জুরি, প্রতিবন্ধীতা, অটিজম, প্যারালাইসসিস, কার্ডিওপালমোনারি কন্ডিশন, সার্জিক্যাল কন্ডিশন, পেগনেন্সী ব্যাকপেইন, ইত্যাদি আরো অনেক রোগের ডায়াগনোসিস করা, চিকিৎসা করা এবং রিহ্যাবিলিটেশন করে থাকেন একজন বিপিটি বা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি চিকিৎসক।
MBBS & BDS কোর্সের সার্টিফিকেট যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি থেকে দেওয়া হয়, ঠিক তেমনি বিপিটি বা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্সের সার্টিফিকেটও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি থেকে দেওয়া হয়।
ফিজিও (ভৌত) এবং থেরাপি (চিকিৎসা) শব্দ দুটি মিলে ফিজিওথেরাপি বা ভৌত চিকিৎসার সৃস্টি। প্রত্যেক ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ই হচ্ছেন ভৌত চিকিৎসক বা ডাক্তার। ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অন্যতম এবং অপরিহার্য অত্যাধুনিক স্বতন্ত্র শাখা। একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগীকে অবজারভেশন করেন, শারীরিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নির্ণয়, ইনভেস্টিগেশন সহকারে চিকিৎসা পরিকল্পনা তৈরি করেন এবং সে অনুযায়ী পরিপূর্ন চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। ফিজিওথেরাপিস্ট স্বাধীন ভাবে প্র্যাকটিস করতে পারেন।
NITOR এর ফুল ফ্রম হলো National Institute of traumatology and Orthopedic rehabilitation (NITOR) বাংলাতে- জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান।
পুরাতন নামঃ Rehabilitation Institute and Hospital for the Disabled (RIHD) অনেকের কাছে এটি পঙ্গু হাসপাতাল নামেও পরিচিত। প্রতিষ্ঠানটি ঢাকার আগারগাঁও এ অবস্থিত।নিটোর হলো সরকারি প্রতিষ্ঠান। সিট সংখ্যাঃ ৪৫টি।
ফিজিওথেরাপি চাকুরী ক্ষেত্র বিস্তৃত। বিপিটি পাস করার পর, বিপিটি দিয়ে প্রাটভেট হসপিটাল বা প্রাটভেট সেন্টারে, ক্লিনিকে ইজিলি জব করতে পারা যায়। নিজে চেম্বার দেওয়া যাবে
· বিভিন্ন এনজিওতে রিহ্যাবিলিটেশন অফিসার হিসেবে ভাল মানের স্যালারিতে (৪০-৮০ হাজার) জব করতে পারবেন।
· বিভিন্ন অটিজম সেন্টারে জব আছে।
· রিসার্চ এ নিজেকে নিয়োজিত করতে পারবেন। রিসার্চ এ অনেক ডিমান্ড। ভাল ইনকামও হয়। পি এইচ ডি করা যাবে।
· তারপর ফিজিও হিসেবে বিভিন্ন স্পোর্টস টিমে জব আছে অনেক। যা খুব ডিমান্ডেবল। তাছাড়া সরকারি হাসপাতালে ৯ম এবং ১০ম গ্রেডের জবের প্রস্তাবনা হয়েছে।
বিএমডিসি আইন -২০১০ থাকার পরও যেভাবে ফিজিওথেরাপিস্টরা ডাক্তার "(পর্ব-১)
ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
সিনিয়র ক্ল্যাসিক্যাল ফিজিওথেরাপিস্ট
ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার, ঢাকা।
---------------------------------------------------------------
অনলাইনে বেশ কিছু নব্য পাস করা MBBS /MBBS অধ্যয়নরত শিক্ষার্থী পরিচালিত পেজ আছে যারা ঢালাওভাবে ফিজিওথেরাপিস্টরা ডাক্তার নয় এটা প্রচার করে বিএমডিসি আইনের দোহাই দিয়ে। কখনও কখনও তারা সীমা লঙ্ঘন করে ফিজিওথেরাপিস্টদের সাথে সাইকোলজিস্ট, পুষ্টিবিদ এদের তুলনা করে।
আজকে এই দুটো বিষয়ই ক্লিয়ার করব।
বিএমডিসি আইন ২০১০ এর ধারা ২ এর ১০ নং উপধারায় লেখা আছে-
"(১০) ‘‘মেডিসিন’’ অর্থ আধুনিক বৈজ্ঞানিক মেডিসিন, সার্জারী ও অবস্টেট্রিকস, কিন্তু পশু চিকিৎসার জন্য ব্যবহৃত মেডিসিন ও সার্জারী ইহার অন্তর্ভুক্ত হইবে না"
অর্থাৎ এই আইনটি মডার্ন মেডিসিন তথা এ্যালোপ্যাথি প্র্যাকটিস, সার্জারী ও অবস. প্র্যাকটিস যারা করে তাদের জন্যই শুধু প্রযোজ্য। ভেটেরিনারী ডাক্তার ও সার্জনরা যে এই আইনে নয়, তাও ক্লিয়ার করে বলা আছে।
দন্ত চিকিৎসাকে এই আইনে আলাদা করে দেওয়া আছে এবং এ্যালোপ্যাথির অন্তর্ভুক্ত করা হয় নি। এইজন্য মেডিকেল এবং ডেন্টাল আলাদা আলাদা করে চিহ্নিত ও সঙ্গায়িত করা হয়েছে।
তাহলে বুঝা গেলো-
১.এই আইনটি এ্যালোপ্যাথি ও দন্ত চিকিৎসা কারা করবে আর কারা করতে পারবে না তা ঠিক করে দিয়েছে।
২.এ্যালোপ্যাথি চিকিৎসার বাইরে অন্য কোনও চিকিৎসা পদ্ধতির উপর এটার কোনও এখতিয়ার নেই।
এবার আসুন দেখি যে ২৯ ধারা নিয়া অপপ্রচার করা হয় তাতে কি লিখা আছে। ২৯ ধারা ১ উপধারাতে বলা আছে-
" ২৯। (১) এই আইনের অধীন নিবন্ধনকৃত কোন মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোন নাম, পদবী, বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করিবেন না যাহার ফলে তাহার কোন অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে মর্মে কেহ মনে করিতে পারে, যদি না উহা কোন স্বীকৃত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা হইয়া থাকে। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রী প্রাপ্তগণ ব্যতিত অন্য কেহ তাহাদের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করিতে পারিবেনা।"
এখানে পুরো ধারাটা পড়লে ক্লিয়ার বুঝা যাচ্ছে, মেডিকেল চিকিৎসক হলে MBBS এবং দন্ত চিকিৎসক হলে BDS ডিগ্রি লাগবে। মেডিকেল চিকিৎসা করতে এবং দন্ত চিকিৎসা করতে MBBS এবং BDS ছাড়া কেও ডাঃ লিখতে পারবেন না।
অথচ এই ধারাটি পুরো না দেখে শেষাংশ তুলে ধরে বারবার বলা হয় পুরো দেশে MBBS ও BDS ব্যতীত কেও ডাক্তার নয়।
উপরিউক্ত আলোচনায় ৩ টি বিষয় ক্লিয়ার হলো-
১.মেডিকেল চিকিৎসক তথা এ্যালোপ্যাথি চিকিৎসা করতে এমবিবিএস ন্যূনতম লাগবে।
২.দন্ত চিকিৎসার জন্য ন্যূনতম বিডিএস ডিগ্রি লাগবে।
৩.এই দুই চিকিৎসার ক্ষেত্রে MBBS ও BDS ছাড়া কেও ডাঃ লিখতে পারবে না।
এবার আসুন ফিজিওথেরাপিস্টদের অবস্থান কি-
১.ফিজিওথেরাপি হলো এ্যালোপ্যাথি চিকিৎসা নয়,হোমিওপ্যাথি চিকিৎসাও নয়,দন্ত চিকিৎসাও নয়।ফিজিওথেরাপি হলো স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। কারন-
"ফিজিওথেরাপি হলো তাপ,চাপ, জল,বিদ্যুৎ, বায়ু,মাটি,তরঙ্গ, ঘর্ষণ, শক্তি,বল ইত্যাদি বিভিন্ন ভৌত উপাদান ও পদ্ধতি দ্বারা চিকিৎসা। এজন্য ফিজিওথেরাপি অর্থই হলো "ভৌত চিকিৎসা"।
যেহেতু ফিজিওথেরাপি বিএমডিসি আইনে বর্ণিত চিকিৎসার অন্তর্ভুক্ত নয়। তাই ফিজিওথেরাপিস্ট তথা ভৌত চিকিৎসকরা ডা. নাকি ডা. নয় তা নিয়ে বলার এখতিয়ার কোনও এমবিবিএসের নাই।
২.যেহেতু ফিজিওথেরাপিস্টরা মেডিক্যাল চিকিৎসক নয়,ডেন্টাল চিকিৎসকও নয়। তারা ফিজিওথেরাপি চিকিৎসক তথা ভৌত চিকিৎসক। সেহেতু তাদের ডাঃ লিখার জন্য MBBS ও বিডিএস ডিগ্রির প্রয়োজন নাই।
আমি জানি এরপরও কিছু মানুষের সন্দেহ কাজ করবে। তাই তাদের জন্য বলছি। বিএমডিসি আইনের এই ২৯(১) নং ধারা যে ফিজিওথেরাপিস্টদের উপর প্রযোজ্য হবে না এটা মহামান্য হাইকোর্ট ও বলে দিছে যারা নং ১০৯৯৮/২০১১।
সুতরাং " অল্পবিদ্যা ভয়ংকরী " এই প্রবাদ কে সত্য না করে আরো পড়াশোনা করে মেডিকেল পেজ চালানো উচিৎ।
এমবিবিএস পড়লে বা পাস করলেই সবজান্তা শমসের হয় না।
এমবিবিএস মানেই একসাথে মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করে ফেলা না।
এমবিবিএস এ্যালোপ্যাথি চিকিৎসা ও শল্য চিকিৎসার একটি স্নাতক কোর্স মাত্র। আর দশটা ডিসিপ্লিনের স্নাতক কোর্সের মতই এটিও একটি স্নাতক কোর্স। একটি প্রতিযোগীতামূলক পরীক্ষার ভিতর দিয়ে এখানে আসতে হয় বলে নিজেদের "সো স্পেশাল" ভাবার কারন নেই। মেধার প্রমাণ দিয়ে আসতে হয় ও কঠিন অধ্যবসায় দিয়ে পাস করতে হয় বলেই মানুষ সম্মান করে। আমরাও সম্মান করি। কিন্তু এর মানে এটা নয়" অন্য সকল চিকিৎসা পদ্ধতি ও চিকিৎসকদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কোনও এমবিবিএস বা বিডিএস ডাক্তারের আছে। "
বি কেয়ারফুল।
(লেখা বড় হয়ে যাচ্ছে । তাই পরবর্তী পোস্টে ফিজিওথেরাপিস্টদের সাথে কেন নার্স,পুষ্টিবিদ ও সাইকোলজিস্টদের তুলনা চলবে না তা নিয়া আলোচনা করব ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ)।
"বিএমডিসি আইন -২০১০ থাকার পরও ফিজিওথেরাপিস্টরা যেভাবে ডাক্তার(২য় ও শেষ পর্ব)"
ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
সিনিয়র ক্লাসিক্যাল ফিজিওথেরাপিস্ট
ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার,
ঢাকা
----------------------------------------------------------------------
গত পর্বের লেখায় আমি বলেছিলাম ফিজিওথেরাপিস্টদের সাথে নার্স, পুষ্টিবিদ,সাইকোলজিস্টদের সাথে কেনো তুলনা চলে না তা আলোচনা করব। কারন প্রায়শ নব্য MBBS/ MBBS শিক্ষার্থীরা তাদের পরিচালিত অনলাইন পেজে এটা বলে অপপ্রচার চালায় "ফিজিওথেরাপিস্টরা ডাক্তার হলে নার্স,পুষ্টিবিদ এবং সাইকোলজিস্টরাও ডাক্তার। "
এবার আমরা দেখি এমবিবিএসরা ৪টা পেশাগত পরীক্ষায় কি কি সাবজেক্ট পড়েঃ
১.এনাটমি(৫০০ মার্কস) ২.ফিজিওলজি( ৪০০ মার্কস) ৩.বায়োকেমিস্ট্রি (৪০০ মার্কস) ৪.ফার্মাকোলজি (৪০০ মার্কস) ৫.প্যাথলজি ৬.মাইক্রোবায়োলজি ৭.কমিউনিটি মেডিসিন ৮.ফরেন্সিক মেডিসিন ৯. মেডিসিন এন্ড এলাইড. ১০.সার্জারী ১১.গাইনেকোলজি এন্ড অবস,.
এবার দেখুন ফিজিওথেরাপিস্ট হওয়ার ডিগ্রি "ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি)"এর ৪ টা পেশাগত পরীক্ষায় কি কি সাবজেক্টস পড়ে-
১.এনাটমি(৪০০মার্কস) ২.ফিজিওলজি (৪০০ মার্কস) ৩.বায়োকেমিস্ট্রি(১০০মার্কস) ৪.ফার্মাকোলজি (৩০০মার্কস) ৫.প্যাথলজি (১৫০মার্কস) ৬.মাইক্রোবায়োলজি(১৫০মার্কস) ৭.কমিউনিটি মেডিসিন ৮.জেনারেল সার্জারী ৯.নিউরোলজি ১০.কার্ডিওপালমোনারি ১১.অর্থোপেডিক্স এন্ড রিউম্যাটোলজি ১২.পেডিয়াট্রিক্স ১৩.রেডিওলজি এন্ড ইমেজিং ১৪.সাইকোলজি ১৫.সাইকিয়াট্রি ১৬.ইলেক্ট্রোথেরাপি এন্ড হাইড্রোথেরাপি ১৭.থেরাপিউটিক এক্সারসাইজ ১৮.কাইনেসিওলজি ১৯.বায়োমেকানিক্স ২০.পিটি ইন অর্থোপেডিক্স ২১.পিটি ইন কার্ডিওপালমোনারি ২২.পিটি ইন সার্জিক্যাল কন্ডিশন ২৩.জেরিয়াট্রিক ২৪.স্পোর্টস ফিজিওথেরাপি ২৫.প্রফেশনাল ইথিক্স এন্ড ম্যানেজমেন্ট ২৬.রিহ্যাব মেডিসিন ২৭.অর্থোপেডিক মেডিসিন ২৮.টিচিং মেথডোলজি ২৯.প্রস্হোটিক্স এন্ড অর্থোটিক্স ৩০.রিসার্চ মেথডোলজি।
এবার এমবিবিএস আর বিপিটি বিষয়গুলো তুলনা করুন তো।ক্লিয়ার বুঝা যাচ্ছে চিকিৎসার হওয়ার মৌলিক বিষয়গুলো ফিজিওথেরাপিস্টরা অধ্যয়ন করেই আসে,তার উপর ফিজিওথেরাপির বিষয়ভিত্তিক পড়াশোনা তো করছেই। সুতরাং তাদের চিকিৎসক হওয়া নিয়ে কোনও প্রশ্ন উঠা উচিৎ নয়।
এবার দেখুন ত নার্সিং, সাইকোলজিস্টরা ও পুষ্টিবিদরা চিকিৎসক হওয়ার এই সকল মৌলিক সাবজেক্ট পড়ে কিনা। কলেবর বড় হবে এই কারনে অত্র পোস্টের কমেন্টে এদের প্রত্যেকে কি কি পড়ে তা তাদের কারিকুলাম থেকে স্ক্রিনশট নিয়ে তুলে দিলাম। আপনারা দেখে জাজ করুন তাদের পাঠ্যক্রমে চিকিৎসক হওয়ার মৌলিক পড়াশোনার বিষয় অন্তর্ভুক্ত আছে কিনা.
সুতরাং এটা ক্লিয়ার চিকিৎসক হওয়ার মৌলিক পড়াশোনা নার্স, সাইকোলজিস্ট ও পুষ্টিবিদদের নাই। সুতরাং ফিজিওথেরাপিস্টদের সাথে তাদের তুলনা করে চিকিৎসক দাবি হাসি তামাশারও সুযোগ নাই।
এবার কথা হলো কে ডাক্তার কে ডাক্তার নয় তা ঠিক করে দেয় সংশ্লিষ্ট শাস্ত্র । ফিজিওথেরাপি শাস্ত্র অনুযায়ী ফিজিওথেরাপিস্ট রোগ বা সমস্যা নির্ণয় করে,ফিজিওথেরাপি ইন্টারভেনশনের ডোজ উল্লেখ করে প্রেসক্রিপশন করে, ফিজিওথেরাপি ইন্টারভেনশন ব্যবহার করে চিকিৎসা করে।
✪নার্স, পুষ্টিবিদ এবং সাইকোলজিস্টরা কি রোগ বা সমস্যা নির্ণয় করতে পারে?
✪তাদের কি আলাদা কোনও ইন্টারভেনশন আছে যা দ্বারা রোগ আরোগ্য বা উপশম হয়??
এ দুই প্রশ্নের উত্তর হলো না।সুতরাং তারা কখনই চিকিৎসক হতে পারে না,পারবে না।
এবার আসুন একটু ডিকশনারীর অর্থ দিয়ে জাজ করি।
ব্রিটানিকা ডিকশনারিতে নার্সের অর্থ করা হয়েছে -
"a person who is trained to care for sick or injured people and who usually works in a hospital or doctor's office."
এখন বলেন নার্স কি চিকিৎসক হতে পারে?
অক্সফোর্ড ডিকশনারিতে পুষ্টিবিদের অর্থ করা হয়েছে-
"a person who is an expert on the relationship between food and health"
তাহলে বলেন পুষ্টিবিদের চিকিৎসক হওয়ার কোনও অপশন আছে?
সর্বশেষ সাইকোলজিস্ট এর মিনিং বুঝি আসুন কলিনস ডিকশনারি অনুযায়ী -
"A psychologist is a person who studies the human mind and tries to explain why people behave in the way that they do."
তাহলে তারা চিকিৎসক এরকম কোনও বিষয় এখানে নাই।
এবার আসুন দেখি বিভিন্ন ডিকশনারি ফিজিওথেরাপিস্ট নিয়ে কি বলছে।
অক্সফোর্ড লার্নাস ডিকশনারি তে বলা আছে-
"physiotherapist : a person whose job is to treat disease, injury or weakness in the joints or muscles by exercises, massage and the use of light and heat"
কলিনস ডিকশনারিতে বলা আছে-
"A physiotherapist is a person who treats people using physiotherapy."
তো দেখা গেল ডিকশনারি বলছে ফিজিওথেরাপিস্ট চিকিৎসা করে, বাকীরা করেনা।
এরপরও কারো সন্দেহ হলে আসেন শাস্ত্র অনুযায়ী ধাপে ধাপে আলোচনা করব রেফারেন্সসহ।
আমার এই পোস্ট কোনওমতেই নার্স,নিউট্রিশনিস্ট বা সাইকোলজিস্টদের অসম্মান এর জন্য নয়।তারা কেও চিকিৎসক নয়। কিন্তু তারাঁ সবাই সম্মানিত পেশাজীবি। তাদের শাস্ত্র অনুযায়ী তাদের কাজ আছে, তারাও মানুষের জন্য মেধা ও শ্রম প্রয়োগ করে।তারাও বিশ্ববিদ্যালয় স্বীকৃত ডিগ্রিধারী। আমরা কিছু সংখ্যক অকালপক্ক নব্য MBBS/MBBS শিক্ষার্থীদের মত অন্য পেশাজীবিদের তুচ্ছতাচ্ছিল্য করতে শিখি নাই। আমরা যেমন এমবিবিএস ডাক্তারদের সম্মান করি, সম্মান করি সকল পেশাজীবিদের। শুধু ফিজিওথেরাপির ডাক্তার নিয়ে কোনও অপপ্রচার বরদাশত করি না,করব না।
যে সব ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যাবশ্যকঃ বাত-ব্যথা, কোমড় ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু অথবা গোড়ালীর ব্যথা, আঘাত জনিত ব্যথা, হাড় ক্ষয় জনিত রোগ, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, স্ট্রোক, প্যারালাইসিস, মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি, অর্থোপেডিক রোগ, বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যায়, আইসিইউ (ওটি) তে অবস্থানকারী রোগীর জন্য, পা বাঁকা (ক্লাবফিট), গাইনোকলজিক্যাল চিকিৎসা বা গর্ভকালীন সমস্যা, সেরিব্রাল পলসি (প্রতিবন্ধী শিশু), বার্ধক্যজনিত সমস্যা, শ্বাসপ্রশ্বাসজনিত রোগ(সিওপিডি, নিউমোনিয়া,এজমা,ব্রংকিয়েকটেসিস ইত্যাদি), কার্ডিও পালমোনারি রিহেবিলিটেশন, হার্ট জনিত রোগ (অ্যানজাইনা, হার্ট ফেইলর, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, কার্ডিয়াক এরিথমিয়া, কনজেনিটাল হার্ট ডিজিজ), সি পি আর, নিউরোলজিক্যাল রোগ (স্পাইনাল কর্ড ইনজুরি, সেরেবেলার অ্যাটাকশিয়া, গুয়লিয়ান বারি সিনড্রোম, পারকিনসন), শিশুরোগ (একিউট ফ্লাসিড প্যারালাইসিস, প্যারালাইটিক পোলিও, মেনিনজাইটিস, ডোশিনি মাসকুলার ডিসট্রফি, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থাইটিস, ফেবরিল কনভালশন, রিকেটস, ডাউন সিনড্রোম), পেডিয়াট্রিক ডিসেবিলিটি, ফিজিওথেরাপি ইন সার্জিক্যাল কন্ডিশন, ফিজিওথেরাপি ইন থোরাসিক সার্জারি, রিহেবিলিটেশন বা পুনর্বাসন ইত্যাদি চিকিৎসার ক্ষেত্রে ফিজিওথেরাপি ডাক্তারের ভূমিকা অপরিসীম।